সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ঢাকা জেলা জামায়াতের দায়িত্বশীলদের জরুরী বৈঠক অনুষ্ঠিত
daily-fulki

সাভারে ঢাকা জেলা জামায়াতের দায়িত্বশীলদের জরুরী বৈঠক অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার : ঢাকা জেলা জামায়াতের দায়িত্বশীলদের বিজয় দিবস উদযাপনে সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় জরুরী প্রস্তুতিমূলত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
সাভার থানা রোডস্থ মামুন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও ঢাকা জেলার সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন এর সঞ্চালনায় এ জরুরি প্রস্তুদিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ মোবারক হোসাইন।

আগামী ২৬ শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে আমীরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডা. মোঃ শফিকুর রহমান এর আগামন উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি জনাব সাইফুল আলম খান মিলন বলেন, আগামীর বাংলাদেশ ক্ষুধা, সন্ত্রাস, চাঁদাবাজ, নদীদখল, লুটপাটমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য জামায়াতের সকল স্তরের জনশক্তি ও সাধারণ জনগণকে সাথে নিয়ে একসাথে কাজ করার আহবান জানান। বৈঠক শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জেলার পক্ষ থেকে জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করা হয়।

এছাড়াও জেলার জরুরী বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলার দুই নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, জেলার দুই সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন ও উপাধ্যক্ষ মাওলানা মোঃ শাহাদাত হোসাইন, জেলার রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী জনাব হাসান মাহবুব মাস্টার, জেলার আইনবিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, শিবিরের ঢাকা জেলা উত্তরের সভাপতি মোঃ রাকিব হোসেন প্রমুখ। 
এছাড়াও জেলা ও থানার বিভিন্ন স্তরের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত