শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
daily-fulki

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে আজ শনিবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। পরিবারের সদস্যদের নিয়ে তিনি বাবা-মায়ের কবর মোনাজাত করেন।

এর পরে বিএনপির পক্ষ থেকে কবরে পুষ্পমাল্য অর্পণ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এমপি মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এটিএম শামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বাবা-মায়ের কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের বাসায় ফিরেছেন।’ 

সর্বাধিক পঠিত