শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঢাকায় ঝড়ো হাওয়া, বজ্রবৃষ্টি
daily-fulki

ঢাকায় ঝড়ো হাওয়া, বজ্রবৃষ্টি

ঈদের আগের দিন ঢাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তাপমাত্রাও কমে এসেছে।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার পর বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া এবং এরপর বৃষ্টি শুরু হয়। ঢাকার বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বজ্রবৃষ্টি স্থায়ী হয় আধা ঘণ্টার বেশি।

তবে আকাশ মেঘলা রয়েছে এবং সারাদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তাৎক্ষণিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ জানা না গেলেও আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস রয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতি ঘণ্টা ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

সর্বাধিক পঠিত