সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ রমজানেও বন্ধ হয়নি
daily-fulki

সাভারে আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ রমজানেও বন্ধ হয়নি


স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসেও সাভারের বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক দেহ ব্যবসা চলার অভিযোগ উঠেছে। বিশেষ করে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত কয়েকটি আবাসিক হোটেলকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। 


অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব হোটেলে অসামাজিক কার্যকলাপ চললেও কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না প্রশাসনকে।


স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডে ক্যাপ্টেন সামাদ টাওয়ারে অবস্থিত দুবাই গেস্ট হাউস নামের একটি আবাসিক হোটেলে গত বছরের ১৪ অক্টোবর অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। সে সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ নারীসহ মোট ২২ জনকে আটক করা হয়। 


এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই ঘটনার পরও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। 
এছাড়াও সাভার গেন্ডা এলাকায় আকাশ গেস্ট ইন, আশুলিয়ার বাইপাইলে পদ্মা গেস্ট হাউস, হিমালয় গেস্ট হাউসসহ  সাভারে  আরও কয়েকটি আবাসিক হোটেলে একই ধরনের কার্যকলাপ চলছে বলে জানাযায়।


দুবাই গেস্ট হাউসের ম্যানেজার আল আমিনের সঙ্গে খদ্দের সেজে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রমজান মাসেও তাদের হোটেলের কার্যক্রম চলমান রয়েছে। 


তিনি দাবি করেন, বিভিন্নভাবে নারী সরবরাহ করা হয়। কেউ যদি বাহির থেকে নারী নিয়ে আসেন, তাহলে শুধু রুম ভাড়া হিসেবে প্রতি রাতে ২ থেকে ৩ হাজার টাকা দিতে হয়।


নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে তিনি আরও দাবি করেন, প্রশাসনকে “ম্যানেজ” করেই তারা তাদের ব্যবসা পরিচালনা করছেন। গত বছরের অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তখন কোনো দলীয় সরকার ছিল না, দলীয় সরকার থাকলে এ ধরনের অভিযান হয় না বলেও জানান তিনি।


সচেতন মহলের মতে, সাভার বাসস্ট্যান্ডের মতো ব্যস্ত জনবহুল এলাকায় এ ধরনের অনৈতিক কার্যক্রম যুবসমাজ ও সামগ্রিক সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এর প্রভাব সমাজে আরও বিস্তার লাভ করতে পারে বলেও তারা আশঙ্কা করছেন। 


এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও এলাকার জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। বিশেষ করে তারা নবনির্বাচিত এমপি  ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

সর্বাধিক পঠিত