সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে চাঁদা না দেওয়ায় কিশোরসহ দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ
daily-fulki

সাভারে চাঁদা না দেওয়ায় কিশোরসহ দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ


স্টাফ রিপোর্টার: সাভারের হেমায়েতপুর এলাকায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক কিশোরসহ দুইজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন নেওয়াজ খান (১৩) ও হৃদয় (৩২)।


এ ঘটনায় অভিযুক্তরা হলেন, হেমায়েতপুর এলাকার মেহেদী হাসান (৩৮), দিপু (২৬), সাইফুল (৩০), নবী (৫০) ও লিটন মিয়া (৫২) সহ অজ্ঞাত আরও ১৫-২০ জন।


অভিযোগ সূত্রে জানা যায়, হেমায়েতপুর এলাকার বাসিন্দা মোঃ মামলত খান দীর্ঘদিন ধরে “হেমায়েতপুর এন্টারপ্রাইজ” নামে একটি দোকানে পাইকারি ডিমের ব্যবসা করে আসছেন। কিছুদিন ধরে স্থানীয় কয়েকজন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।


গত ১৫ মার্চ রবিবার দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মামলত খানের দোকানে আসে। দোকান বন্ধ পেয়ে তারা তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।


এ সময় বাড়িতে থাকা তার ছেলে নেওয়াজ খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার চিৎকার শুনে এগিয়ে এলে মামলত খানের ছোট ভাই হৃদয়কেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।


পরে অভিযুক্তরা লোহার রড ও লাঠি দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।


এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বাধিক পঠিত