জাবি প্রতিনিধি : সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।
রবিবার (১৫ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার এই কমিটির অনুমোদন করেন।
নবগঠিত এই কমিটিতে জিয়া উদ্দিন আয়ানকে সভাপতি এবং নাদিয়া রহমান অন্বেষাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি তানভীর আহমেদ শিহাব, সহসভাপতি সাইফুল ইসলাম শুভ ও মোহাম্মদ সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল ফাহাদ, নিহাল মাহমুদ ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল নাহিয়ান, জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিম, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মোমিনুল ইসলাম শাওন, সাংস্কৃতিক সম্পাদক মো. রিফাত রায়হান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শোয়াইব আক্তার সীমান্ত, বিতর্ক বিষয়ক সম্পাদক সাদাত ইবনে ইসলাম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই কমিটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং দেশের গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে। নবনির্বাচিত নেতৃবৃন্দকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
