স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: আমজাদ হোসেনকে ব্রাক্ষ্মবাড়িয়ার আখাউড়া পৌরসভায় বদলি করা হয়েছে। তার স্থলে আবু জাফর মো: রেজাকে জয়পুরহাট পৌরসভা থেকে সাভার পৌরসভায় নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক আদেশে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই বদলি কার্যকর থাকবে।
আদেশে বলা হয়, উল্লেখিত কর্মকর্তাদ্বয়কে আগামী ৩০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৩১ মার্চ ২০২৬ তারিখে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
এছাড়া সংশ্লিষ্ট পৌরসভা প্রশাসকদের তাদের বকেয়া বেতনসহ পিএফ ও জিএফের প্রাপ্য পাওনাদি বদলিকৃত কর্মস্থলে স্থানান্তর নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মোশারেফ হোসেন স্বাক্ষরিত এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। করা এক আদেশে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই বদলি কার্যকর থাকবে।
আদেশ অনুযায়ী, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজাকে বদলিপূর্বক সাভার পৌরসভা, ঢাকায় নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনকেও বদলিপূর্বক সাভার পৌরসভায় নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়, উল্লিখিত কর্মকর্তাদ্বয়কে আগামী ৩০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৩১ মার্চ ২০২৬ তারিখে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
এছাড়া সংশ্লিষ্ট পৌরসভার প্রশাসকদের তাদের বকেয়া বেতনসহ পিএফ ও জিএফের প্রাপ্য পাওনাদি বদলিকৃত কর্মস্থলে স্থানান্তর নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মোশারেফ হোসেন স্বাক্ষরিত এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
