রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
daily-fulki

সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


স্টাফ রিপোর্টার : সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ল্যাবজোন হাসপাতালের পিছন থেকে এক ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) ল্যাব জোন হাসপাতালের পিছন থেকে আবু কালাম (৩৪) পিতা আবু সাইদ নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। 


নিহতের গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পিতার ভাষ্য মতে নিহত আবুল কালাম মুদি দোকান করতো এবং বিদেশে যাওয়ার জন্য এক ব্যক্তির নিকট টাকা জমা দিলেও বিদেশে না নিয়ে যাওয়া নিয়ে বিরোধ চলমান ছিলো। এ বিষয়টি নিয়েই তার ছেলে হত্যার শিকার হয়েছে বলে দাবি করেন তিনি। 


সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে। পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। এ ঘটনায় জড়িত দুস্কৃতকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
 

সর্বাধিক পঠিত