রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কবি রাবেয়া আক্তারের “কাব্য সূচনায় দশ” বইয়ের মোড়ক উন্মোচন
daily-fulki

কবি রাবেয়া আক্তারের “কাব্য সূচনায় দশ” বইয়ের মোড়ক উন্মোচন

 

স্টাফ রিপোর্টার: কবি রাবেয়া আক্তারের কাব্য সূচনায় দশ বইয়ের মোড়ক উন্মোচন করলেন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।    ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত ইফতার অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক আন্তরিক মিলনমেলার সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়া এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আদিত্য আরাফাত। ইফতার আয়োজনটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, দেশে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকলে বিনিয়োগ বাড়বে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


বক্তব্যে ফেনীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বিশিষ্টজনরা। তারা ফেনীতে একটি মেডিকেল কলেজ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনভেস্টমেন্ট করপোরেশন (আইসিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ,  ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সভাপতি তানভীর আলাদিন এবং  সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।


এই অনুষ্ঠানে কবি ও রোটারিয়ান রাবেয়া আক্তারের প্রথম কাব্যগ্রন্থ “কাব্য সূচনায় দশ” এর মোড়ক উন্মোচনের সূচনা করা হয়। ফেনীর গর্বিত মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর হাতে বইটি তুলে দেওয়ার মধ্য দিয়ে উন্মোচনের প্রথম পর্ব সম্পন্ন হয়।  কবি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ফোরামের সভাপতিকে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য।

পরবর্তীতে বাংলা একাডেমিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত্ এবং দেশের বিশিষ্ট কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে ভিন্নমাত্রা প্রকাশনী।


কাব্যগ্রন্থটিতে কবির জীবনীসহ পাঁচটি কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলোর বিষয়বস্তুতে পারিবারিক জীবন, সন্তানের প্রতি মায়ের গভীর ভালোবাসা এবং সমাজে নারীর অবস্থান অত্যন্ত আবেগঘনভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে কবি তাঁর একমাত্র মেয়েকে উৎসর্গ করে একটি দীর্ঘ কবিতা রচনা করেছেন, যেখানে মায়ের অনুভূতি, সন্তানের প্রতি মমতা এবং একজন নারীর অন্তর্দহন ও স্বপ্নের কথা হৃদয়গ্রাহীভাবে ফুটে উঠেছে।


কবিতাগুলোতে একজন নারীর বহুমুখী দায়িত্বের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। ঘর-সংসার সামলানো থেকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন—সব ক্ষেত্রেই নারীর অবদান ও সংগ্রামের কথা গভীর আবেগের সঙ্গে প্রকাশ পেয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত কবি ও সাহিত্যিকরা বলেন, এই কবিতাগুলোর মর্মার্থ বাংলাদেশের অসংখ্য নারীর জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মায়ের ভালোবাসা, পারিবারিক বন্ধন এবং নারীর আত্মমর্যাদার বিষয়গুলো কবিতায় হৃদয়গ্রাহীভাবে প্রকাশ পেয়েছে।


শেষে মহান আল্লাহর প্রতি   ও পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। কবি রাবেয়া আক্তার সকলের কাছে দোয়া কামনা করেন, যেন তাঁর কবিতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অবদান রাখতে পারেন।

 

সর্বাধিক পঠিত