স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টে তিনি লিখেছেন, “বাংলাদেশ আপনাকে মিস করছে, ভাই; আপনার কণ্ঠ ছাড়া সংসদ যেন অসম্পূর্ণ মনে হয়।”
পোস্টে শহীদ হাদির সঙ্গে থাকা একটি ছবিও সংযুক্ত করা হয়েছে। এই পোস্টে জাতীয় নাগরিক পার্টির নেতা শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অনুপস্থিতি সংসদে অনুভূত হচ্ছে তা তুলে ধরেছেন।
