মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪
daily-fulki

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪


স্টাফ রিপোর্টার : রাজধানীতে পুলিশের এক বিশেষ অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ  এ অভিযান পরিচালনা করে।

সোমবার (৯ মার্চ) গভীর রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির পর তা কেনাবেচা করে আসছিলো।


উদ্ধারকৃত এ বিপুল পরিমাণ খুলি ও হাড়ের উৎস কী এবং এ চক্রের সঙ্গে আরও বড় কোনও গোষ্ঠী জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আগামীকাল বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে কঙ্কাল চুরির বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন তেজগাঁও বিভাগের উপ- কমিশনার ইবনে মিজান। 
 

সর্বাধিক পঠিত