স্টাফ রিপোর্টার : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। দুর্নীতির কোন বিষয় সামনে আসলে সে ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার বিকেলে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে বাণিজ্যিকভাবে মহিষ পালনে উদ্যোক্তা উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, বিগত সরকার অনেক দুর্নীতি করেছে। এজন্য তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, দুধের পরিমান বৃদ্ধি করতে ভারত থেকে মুররা জাতের মহিষ আনা হয়েছে। যেগুলোর বাছুর সারা দেশে ছড়িয়ে দিয়ে দুধের উৎপাদন বৃদ্ধি করা হবে।
প্রান্তিক পর্যায়ের খামারিদের বিভিন্ন পর্যায়ে ট্রেনিং করানো হচ্ছে। এতে করে তারা স্বাবলম্বী হয়ে অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
