সোমবার, ৯ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
daily-fulki

সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: সাভারস্থ বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির আয়োজনে পবিত্র মাহে রমজানুল মোবারক  উপলক্ষে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাভার বাসষ্ট্যান্ড সংলগ্ন শিমুল তলায় এম কে কনভেনশন হলে এ আয়োজনে সভাপতিত্ব করেন সাভারে বসবাসরত কুমিল্লা কল্যান সমিতির সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান। 


এ ছাড়া অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিক উল্লাহ খান,সিনিয়র সহ সভাপতি ফজলুর রহমান,সহ-সভাপতি আবদুল খালেক ঢালী,সহ-সভাপতি মফিজ উদ্দিন দাদন,সমিতির কর্মকর্তা আরিফুল ইসলাম জুয়েল,হাবিবুর রহমান পাটোয়ারী,আমান উল্লাহ পাটোয়ারী প্রমুখ।
সভায় সাভার ও আশুলিয়া এলাকায় বসবাসরত বৃহত্তর কুমিল্লার প্রায় ৫ শতাধিক অধিবাসী অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের শেষ অংশে সংগঠনের সদস্য ও  বিশ্ব মুসলিম উম্মাহর কল্যান কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
 

সর্বাধিক পঠিত