সোমবার, ৯ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার নাগরিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
daily-fulki

সাভার নাগরিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : স্বেচ্ছাসেবী সংগঠন সাভার নাগরিক ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) সাভার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে সংগঠনের সংগঠনের সভাপতি ও দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব-এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। 


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ মো: রেফাত উল্লাহ্, ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আবদুর রহামান, সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসাইন, সাভার বাজার রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি।


সভায় সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সরকার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। 


সভায় পৌর জামায়াত নেতা লুৎফর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাভার শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী সালাউদ্দিন খান নঈম, দৈনিক যুগান্তরের সাংবাদিক জাভেদ মোস্তফা, দৈনিক সমকালের সাংবাদকি গোবিন্দ আচার্য্য, বাংলা ভিশন টিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক নাজমুল হুদা শাহীন, জিটিভির সাংবাদিক আজিম উদ্দিন, সাভার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান, গ্লোবাল টিভির সাংবাদিক তোফায়েল হোসেন সানি, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আমানউল্লাহ পাটোয়ারী, ইনকিলাবের সাংবাদিক সেলিম আহম্মেদ, দৈনিক করতোয়ার সাংবাদিক এসএম সবুজ, ঢাকা পোস্ট এর সাংবাদিক লোটন আচার্য্য, সাংবাদিক চন্দন কুমার রায়, কালের কন্ঠের সাংবাদকি ওমর ফারুক, দৈনিক ফুলকির সাংবাদিক শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


সভায় প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এমপি বলেন, নাগরিক ফোরামের এ আয়োজন প্রশংসার দাবি রাখে। সংগঠনে না থেকেও যে কোন অবস্থা থেকে আমরা সমাজে অবদান রাখতে পারি। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আমরা যার যার অবস্থান থেকে কাজ করতে পারি। আশা করছি নাগরিক ফোরামের নেতৃবৃন্দ গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবে। কাজ করতে কোন সংগঠন খুব বেশী প্রয়োজন হয় না। 


তিনি আরও বলেন, সাভারে মাদককের ছড়াছড়ি রয়েছে। পুলিশ পারছে না মাদক বন্ধে জোড়দার ভূমিকা রাখতে। তবে এর পেছনে অনেক কারণ রয়েছে। ঈদের পরে আমরা মাদক নিয়ন্ত্রণে কাজ শুরু করবো। আমাদের লোক মাদক ব্যবসায়িদের ধরে পুলিশে দিবে। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 
 

 

সর্বাধিক পঠিত