শনিবার, ৭ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবি সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
daily-fulki

ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবি সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার :  সাভারে জাতীয়তাবাদী আইনজীবি সমিতি ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংগঠনের সভাপতি এ্যাভোকেট নাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রিয় নেতা ডাক্তার দেওয়ান হোমাম্মদ সালাউদ্দিন। 
অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক হাজী বদিউজ্জামান বদির,সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান প্রমুখ। পৌর এলাকার ব্যাংক কলোনীতে দেওয়ান ইদ্রিস ভিলায় শুক্রবার অনুষ্ঠিত অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাভোকেট শরীফুল আলম। 


সংসদ সদস্য এ সময় বলেন,সংযমের মাস রমজান এবং ইফতার আমাদের  মুসলিমদের জন্য এক প্রকার ঐতিয্যগত সংস্কৃতি। অনেকে একত্রিত হয়ে কিংবা বিভিন্ন সমিতি সংগঠন ইফতারের আয়োজন করে যা নিজেদের মধ্যে সৌহাদ্য বোধ বাড়িয়ে দেয়। তিনি যুদ্ধ কবলিত মুসলিম দেশগুলোর ভাই বোনদের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। 


ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবিদের এ ইফতারে সাভার,ধামরাই ও আশুলিয়া এলাকার বিপুল সংখ্যক আইনজীবি উপস্থিত হন। সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন।
 

সর্বাধিক পঠিত