শনিবার, ৭ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঢাকায় তাপমাত্রা কমবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর
daily-fulki

ঢাকায় তাপমাত্রা কমবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর


স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় তাপমাত্রা আজ শনিবার আগের দিনের তুলনায় প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস, আজ সেটি হয়েছে ২১ দশমিক ৯।

আজ দিনের বেলা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।


পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১৫ মিনিটে।
 

সর্বাধিক পঠিত