মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে কোরআনের আলো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
daily-fulki

সাভারে কোরআনের আলো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: সাভারে পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) সাভার সিটিজেন ক্লাবের আয়োজনে এ প্রতিযোগীতা সাভার বাসষ্ট্যান্ড সংলগ্ন এম কে টাওয়ার কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মাঝে পূরস্কার বিতরণ করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় অনেকের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা হাজী বদিউজ্জামান বদির,ক্লাবের সাধারন সম্পাদক লায়ন মুহাম্মদ আলমগীর কবির,সাংগঠনিক সম্পাদক সাভার পৌর সভার সাবেক কাউন্সিলর আবদুর রহমান, ক্লাবের উপদেষ্টা ও সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসাইন, ক্লাবের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আ,ক,ম সিরাজুল ইসলাম, কোরআনের আলো প্রতিযোগিতা অনুষ্ঠানের আহবায়ক ও ধর্ম সম্পাদক মাওলানা হোসাইন উদ্দিন,প্রচার সম্পাদক সাংবাদিক নজমুল হুদা শাহীন প্রমুখ। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য হাফেজ মোহাম্মদ আহম্মেদ উল্লাহ। আয়োজিত এ প্রতিযোগিতায় দুই শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেয়। স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগন এ প্রতিযোগীতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মানুষের নৈতিকতা ও আদর্শ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সিটিজেন ক্লাবের আয়োজনে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। কোরআনের পাখিদের নিয়ে এমন আয়োজনের জন্য তিনি সিটিজেন ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

সর্বাধিক পঠিত