শনিবার, ৭ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আপাতত কাজে ফিরছেন না তানিয়া বৃষ্টি
daily-fulki

আপাতত কাজে ফিরছেন না তানিয়া বৃষ্টি


স্টাফ রিপোর্টার : ব্রেন টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করা অভিনেত্রী তানিয়া বৃষ্টি প্রথমবারের মতো প্রকাশ্যে এসে নিজের শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন। সম্প্রতি ফেসবুক লাইভে যুক্ত হয়ে ভক্তদের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি।

তানিয়া জানান, “কিছুদিন আগে মাথার এক পাশে একটি টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচার করা হয় এবং অপারেশন সফল হয়েছে।


সাধারণত এই ধরনের অস্ত্রোপচারে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগে, তবে তার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

অপারেশনের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, “চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম, আমি ঠিক আছি।”

বর্তমানে বাসায় বিশ্রামে আছেন তানিয়া বৃষ্টি।

তিনি জানিয়েছেন, “আলহামদুলিল্লাহ্, আগের থেকে অনেক ভালো আছি। সার্জারির পর ব্যথা নেই, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারি।”
অপারেশন ও নিয়মিত ওষুধ সেবনের কারণে ওজন কিছুটা বেড়েছে বলেও জানিয়েছেন তানিয়া বৃষ্টি ।

সুস্থ হয়ে আবার জিমে গিয়ে নিজেকে ফিট করে অভিনয়ে ফিরে আসার ইচ্ছা রয়েছে। আসন্ন ঈদে তার অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হবে, যদিও অসুস্থতার কারণে খুব বেশি কাজ করতে পারেননি।
 

সর্বাধিক পঠিত