শনিবার, ৭ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঢাকা মেডিক্যালের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট
daily-fulki

ঢাকা মেডিক্যালের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট


স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিক্যাল হাসপাতালের নার্স নাহিদা আক্তার ববির (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে রাজধানীর চাঁনখারপুল এলাকায় একটি ছয় তলা ভবনের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, তারা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে লাশ উদ্ধার ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

জানা যায়, সিরাজগঞ্জ সদর রেলওয়ে কলোনীর মো. আক্তার হোসেনের মেয়ে নাহিদা।


বর্তমানে চাঁনখারপুল এলাকার ভাড়াবাসায় স্বামী ইলিয়াসের সাথে  থাকতেন। তার এটা দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম বিয়ে বিচ্ছেদের পর ২০২২ সালে ইলিয়াসের সাথে বিয়ে হয়। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হানপাতালের বার্ন ইউনিটে কর্মরত ছিলেন।


তার ফুপাতো ভাই ফরহাদ রহমান জানান, নাহিদা ও তার স্বামী ইলিয়াস এর মধ্যে পারিবারিক কলহ হয়। এ-সব নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয়।

তার দাবি, নাহিদার  স্বামী তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করতো। এসব নিয়ে এর আগে গত বছর জানুয়ারি মাসে তার স্বামীর নামে মামলা করা হয়েছিল।


স্বামী ইলিয়াস জেল খেটেছিল। পরে আবার তাদের মধ্যে  আপস মীমাংসা হয়েছিল। 
তিনি বলেন, নাহিদা মৃত্যুর পূর্বে তার স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কথা লিখে রেখে আত্মহত্যা করেছে। সেই চিরকুট পাওয়া গেছে। আমরা তাদের বিচার চাই।


তার মৃত্যুর জন্য তার স্বামী ও তার পরিবারের লোকজনই দায়ী। 
তিনি বলেন, ঘটনার আগে সন্ধ্যায় তার স্বামী-স্ত্রী দুইজনেই বাসায় ছিলেন, এবং তাদের মধ্যে ঝগড়া হয়। পরে স্বামী ইলিয়াস চলে যায় বলে প্রতিবেশীদের কাছ থেকে শুনতে পেরেছেন। ঘটনার পর থেকে তার কোন খোঁজ নেই। 
 

সর্বাধিক পঠিত