সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
দেশের পাঁচ বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস
daily-fulki

দেশের পাঁচ বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস


স্টাফ রিপোর্টার : রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত হতে পারে বলে নিজেদের পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটির অনুমান, এমনটি হতে পারে আগামী রবিবার (৮ মার্চ) ও সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়।

আবহাওয়াবিদ মো. হাফিজুর সই করা পূর্বাভাসে বলা হয়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওই সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আগামী মঙ্গলবারও বৃষ্টিপাত ও তাপমাত্রা রবিবারের মতোনই থাকবে বলে ওই পূর্বাভাসে বলা হয়।


বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে দেওয়া পূর্বাভাসে সিনপটিক অবস্থার কথা জানিয়ে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানিয়ে পূর্বাভাসে বলা হয়, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

একই ধরণের আবহাওয়া শুক্রবার ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিরাজ করবে বলে পূর্বাভাসে জানানো হয়।

এদিকে, বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এ সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে রংপুরের রাজারহাটে, ১৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

 

সর্বাধিক পঠিত