সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে সিংগাইর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শেখ কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. সারোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন হানিফ, সদস্য মো. বেনজীর আহমেদ চৌধুরী, রাকিবুজ্জামান জনি, মো. কামাল হোসাইন ও মো. অলি উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানিকগঞ্জ জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম, মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার ভাইস চেয়ারম্যান মো. জামরান খান, মো. মাহবুবুর রহমান খোকন ও মো. জসিম উদ্দিন মুন্নু। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
