বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার পৌর বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
daily-fulki

সাভার পৌর বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী এবং আলেম-ওলামারা অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিল মোহাম্মদ আলী খান, দৈনিক ফুলকি'র সম্পাদক নাজমুস সাকিব, ঢাকা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজিম উদ্দীন, সাভার পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি আব্দুস সামাদ মোল্লা, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

 

সর্বাধিক পঠিত