বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
খুলনায় কুপিয়ে ও গুলি করে বিএনপিনেতাকে হত্যা
daily-fulki

খুলনায় কুপিয়ে ও গুলি করে বিএনপিনেতাকে হত্যা


খুলনা সংবাদদাতা : খুলনা মহানগরীর ব্যস্ততম ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামের এক ব্যবসায়ী ও বিএনপিনেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি ছিলেন।

ঘটনার পর পরই স্থানীয়রা মাসুম বিল্লাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘটনাস্থল হতে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী অশোক ঘোষকে আটক করেছে পুলিশ ও জনতা।

 

সর্বাধিক পঠিত