স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় জিরা বোঝাই ট্রাক আটকে ১৫ লক্ষ টাকা আদায় করার অভিযোগে আশুলিয়া থানার এসআই আনোয়ারকে ক্লোজড করা হয়েছে। উক্ত ঘটনার ভুক্তভোগী ফারুক হোসেন তাৎক্ষণিক জোরপূর্বক টাকা আদায় করার তথ্যটি ঢাকা জেলা পুলিশ সুপারকে অবগত করে।
পরবর্তীতে ঢাকা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে ভুক্তভোগী ফারুক খানকে জোরপূর্বক আদায় করা ১৫ লক্ষ টাকা ফেরত দিতে বাধ্য হয় এসআই আনোয়ার। এই ঘটনা ছড়িয়ে পড়লে ঢাকা জেলা পুলিশ মঙ্গলবার রাতেই এসআই আনোয়ারকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এসআই আনোয়ারের বিরুদ্ধে পূর্বে জোরপূর্বক গরুর খামার থেকে ৭টি গরু নিয়ে আসার অভিযোগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিলো।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার বলেন, এই ঘটনার ব্যাপারে আমার কিছু জানা নেই। এসআই আনোয়ারকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্লোজড করা হয়েছে। কিন্তু কি কারণে ক্লোজড করা হয়েছে সে সম্পর্কে আমি কিছু জানি না।
