বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে অবৈধ মাটিকাটা বন্ধে মোবাইল কোর্টের অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা
daily-fulki

সিংগাইরে অবৈধ মাটিকাটা বন্ধে মোবাইল কোর্টের অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা


মাসুম বাদশাহ, সিংগাইর ( মানিকগঞ্জ)  থেকে :মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধ মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (০৪ মার্চ ) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।


অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় তিনটি মামলায় তিন ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিতদের মধ্যচর নয়াবাড়ি গ্রামের  ইউসুফ আলীর ছেলে আনোয়ারকে ১ লাখ টাকা, মানিকদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে লুৎফরকে  ১ লাখ টাকা  নবগ্রাম গ্রামের মৃত রমজান আলীর ছেলে আব্দুর রহিমকে  ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  এ সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর (ভেকু) ও মাটি পরিবহনের একটি ট্রলি অকেজো করে দেওয়া হয়।


মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিন। তিনি জানান, জনস্বার্থে অবৈধ মাটিকাটা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন, যাতে কৃষিজমি ও পরিবেশ রক্ষা পায়।

সর্বাধিক পঠিত