মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ রাত
MENU
#
বৃষ্টির আভাস নেই, কেমন থাকবে তাপমাত্রা?
daily-fulki

বৃষ্টির আভাস নেই, কেমন থাকবে তাপমাত্রা?


স্টাফ রিপোর্টার : সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া এ সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনো আভাস নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


এ সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নরসিংদীত ৪ মিলিমিটার। 

 

সর্বাধিক পঠিত