শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ
daily-fulki

ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ


ধামরাই প্রতিনিধি : ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামে কৃষি আবাদি জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


মঙ্গলবার (৩ মার্চ) নান্নার চাউনা গ্রামে ভোর ৪:৩০ টারদিকে অবৈধভাবে মাটি কাটায় এলাকাবাসী দুইটি ভেকু আটকে রেখে উপজেলা প্রশাসনকে জানায়।খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভেকু দুইটি জব্দ করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, আবাদি জমিতে দীর্ঘদিন ধরে মাটি কাটার কার্যক্রম চলছিল। খবর পেয়ে ধামরাই উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে। এ সময় একটি ভেকু (মাটি কাটার যন্ত্র) জব্দ করা হয়।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমির মাটি কাটা পরিবেশ ও ফসল উৎপাদনের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা কৃষিজমি রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


এ সময় উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, কৃষি জমির মাটি রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।এসময় তিনি সর্ব সাধারণেত সহযোগিতা কামনা করেন।

 

সর্বাধিক পঠিত