স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। এয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার দাবিতে সোমবার (২ মার্চ) তিনি এ চিঠি পাঠান।
শাহরিয়ার কবিরের দাবি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন। এছাড়া, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি এবং এখনও অনুতপ্ত হয়ে কোনো বিবৃতি দেননি।
চিঠিতে বলা হয়েছে, একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে সেই স্পিকার দিয়ে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার অনুরোধ করা হলো। অথবা প্রধানমন্ত্রী তার সুবিধামত ব্যবস্থা নেবেন বলে চিঠিতে অনুরোধ করা হয়েছে।
