সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা, শায়েস্তা ও চান্দহর ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে দুটি এক্সকাভেটর অকেজো করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত হয় । অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।
অভিযানকালে বায়রা ইউনিয়নের গারাদিয়া ও শায়েস্তা ইউনিয়নের গোপালনগর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুটি এক্সকাভেটর অকেজো করা হয়। পরে গোপালনগর গ্রামে কৃষিজমির মাটি কাটার সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলিসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— গোপালনগর গ্রামের হারুনুর রশিদের ছেলে রোমান মৃধা, আজিমপুর মহল্লার চাননিয়ার ছেলে সাগর এবং কাঞ্চননগর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফয়সাল।
মোবাইল কোর্টে রোমান মৃধাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ট্রলি চালক সাগর ও ফয়সালকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন - সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অভিযানে সহযোগিতা করেন পুলিশ, সেনাবাহিনী, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত
