রবিবার, ১ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
বিমানমন্ত্রীর মা হুরুন নাহার রশীদ আর নেই
daily-fulki

বিমানমন্ত্রীর মা হুরুন নাহার রশীদ আর নেই

 

মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : মানিকগঞ্জ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফিরোজা মাহমুদের মা হুরুন নাহার রশীদ (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার (০১ মার্চ) ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি সাবেক মরহুম মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নুর স্ত্রী। ইতোপূর্বে মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন হুরুন নাহার রশীদ।

দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে মারা যান।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও তিন নাতি রেখে যান। তার বড় মেয়ে আফরোজা খানম রিতা বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা বিএনপির দুইবারের সভাপতি ও বর্তমানে আহবায়কের দায়িত্বে রয়েছেন। আর ছোট মেয়ে ফিরোজা মাহমুদ আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক।
হুরুন নাহার রশিদ ১৯৫৫ সালে মুন্নুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মরহুমার নামাজে জানাজা আজ বাদ আছর মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীসহ সকলকে জানাজায় শরীক হয়ে মরহুমার রূহের মাগফেরাত কামনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মরহুমার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

 

সর্বাধিক পঠিত