রবিবার, ১ মার্চ ২০২৬, ১২:০০ রাত
MENU
#
চুয়াডাঙ্গায় কর্মী হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি দিলো জামায়াত
daily-fulki

চুয়াডাঙ্গায় কর্মী হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি দিলো জামায়াত


চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির সন্ত্রাসীদের হামলায় জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার (১ মার্চ) বিকেল ৩ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে মিছিল অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামির  নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।
 

সর্বাধিক পঠিত