শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে জমি নিয়ে সংঘর্ষ, দুই ভাই গুরুতর জখম
daily-fulki

সিংগাইরে জমি নিয়ে সংঘর্ষ, দুই ভাই গুরুতর জখম


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় দুই সহোদর গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজনের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টারদিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামচন্দ্রপুর (ধাইরাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।


ঘটনার পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চারজনের নাম উল্লেখ করে সিংগাইর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীরা।


আহতরা হলেন রামচন্দ্রপুর (ধাইরাপাড়া) গ্রামের মৃত জোজার আলীর ছেলে সোরহাব হোসেন (৬৫) ও তার ছোট ভাই শাজাহান (৫৫)।


লিখিত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ আলী (৬০), আহাম্মদ (৬৫), আব্দুল জব্বার (৭৫) এবং পার্শ¦বর্তী চান্দহর ইউনিয়নের বাগুলী গ্রামের মৃত মোহাম্মদের ছেলে স্বপন (৬০)-কে।


ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সোরহাব হোসেনের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তিনি স্থানীয় নাজিমুদ্দিন ফকিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র (ছ্যানদা) নিয়ে তার ওপর হামলা চালায়। এতে সোরহাব হোসেনের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয় এবং ডান হাতের আঙুলে গুরুতর জখম হয়।
এ সময় ছোট ভাই শাজাহান তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তার বাম হাতের আঙুল ও ডান পায়ের গোড়ালিতে গভীর কাটা জখম হয়েছে।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। বর্তমানে তারা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সকালে অভিযুক্ত মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

সর্বাধিক পঠিত