শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
উর্বশীর জন্মদিনে ২১ কোটি টাকার হীরাখচিত কেক!
daily-fulki

উর্বশীর জন্মদিনে ২১ কোটি টাকার হীরাখচিত কেক!


বলিউডের আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম উর্বশী রাউতেলা। অভিনয়ের তুলনায় ব্যতিক্রমধর্মী ফ্যাশন ও বোল্ড লুকের জন্য বেশি আলোচনায় থাকেন তিনি। এবার নিজের ৩২তম জন্মদিনে বিলাসবহুল আয়োজন করে আবারও শিরোনামে উঠে এলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি জন্মদিন উপলক্ষে সাত স্তরের একটি বিশেষ কেক অর্ডার করেছিলেন অভিনেত্রী।


হীরাখচিত এই কেকটির আনুমানিক মূল্য ১৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ২১ কোটিরও বেশি।
জন্মদিন উদযাপনের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায়। এত ব্যয়বহুল কেক দেখে বিস্মিত হয়েছেন নেটিজেনরা।

কেউ মন্তব্য করেছেন- এমন কেক কাটার ঘটনা সম্ভবত পৃথিবীতে প্রথম।

আবার কেউ মজা করে প্রশ্ন তুলেছেন- ‘কেক কাটার পর হীরা কীভাবে খাবেন?’ অনেকে অভিনেত্রীর আয়ের উৎস নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন।


এখানেই শেষ নয় নিজের বিশেষ দিনটি উপলক্ষে ছত্রপুরের বাগেশ্বর ধামে ২৫১ জন সুবিধাবঞ্চিত মেয়ের বিয়ের খরচ বহন করেছেন তিনি। শুধু অর্থ সহায়তাই নয়, হবু কনেদের সঙ্গে দেখা করে তাদের আশীর্বাদও করেছেন অভিনেত্রী। তার এই মানবিক উদ্যোগ ভক্তদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে।

 

সর্বাধিক পঠিত