শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
অভিযানে ২২৮ তালেবান যোদ্ধা নিহত, দাবি পাকিস্তানের
daily-fulki

অভিযানে ২২৮ তালেবান যোদ্ধা নিহত, দাবি পাকিস্তানের


ফুলকি ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে তাদের হামলায় ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন।

কাবুলসহ বড় তিনটি শহরে তালেবানদের ৭৪টি ঘাঁটি ধ্বংস ও ১৮টি ঘাঁটি দখলে নেওয়া হয়েছে বলেও দাবি করেন ওই মুখপাত্র। খবর আল জাজিরার।

এদিকে, চলমান সংঘাতে পাকিস্তানে ২৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


এর আগে তালেবান সরকার জানিয়েছিল, তাদের আটজন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা দিয়ে দেশটির রাজধানী কাবুলের পাশাপাশি কান্দাহার ও পাকতিকা এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। এতে উভয়পক্ষের অন্তত ১৮০ জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।

পাকিস্তান জানিয়েছে, তারা আফগানিস্তানে ‘গজব লিল হক’ অপারেশন চালাচ্ছে।

কাবুল, কান্দাহার, পাকতিয়ায় সামরিক স্থাপনায় বোমা ফেলা হয়েছে। কাবুলে দুটি ও কান্দাহারে একটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করা হয়েছে বলে তাদের দাবি।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাফরি জানান, পাকিস্তান ২৭টি আফগান তালেবান শিবির ধ্বংস করেছে। ৮০টির বেশি কামান ধ্বংস করেছে, নয়জন তালেবান সেনাকে আটক করা হয়েছে।


তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানান, বৃহস্পতিবার সীমান্ত অঞ্চলে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। তিনি বলেন, রোববারের হামলার জবাবেই এ আক্রমণ।

 

সর্বাধিক পঠিত