বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সিংগাইরে টপসয়েল কাটায় মোবাইল কোর্টের অভিযান, লাখ টাকা জরিমানা
daily-fulki

সিংগাইরে টপসয়েল কাটায় মোবাইল কোর্টের অভিযান, লাখ টাকা জরিমানা


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নর চর মগড়া ও সাপের ভিটা এলাকায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এই অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।


অভিযানকালে দুটি স্থানে চলমান মাটিকাটা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয় এবং মাটিকাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর অকার্যকর করা হয়। এছাড়া ওই এলাকার আরও কয়েকটি স্থানে মাটিকাটা বন্ধে অভিযান চালানো হয়।


বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী একটি মামলায় অভিযুক্ত মো. জিয়াউর রহমানকে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

সর্বাধিক পঠিত