বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
ধামরাইয়ে আওয়ামী দোরসকে অতিথি করায় শহীদ সেনা অফিসারদের স্মরণসভায় হট্রগোল
daily-fulki

ধামরাইয়ে আওয়ামী দোরসকে অতিথি করায় শহীদ সেনা অফিসারদের স্মরণসভায় হট্রগোল


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে বিডিআর বিদ্রোহে শহীদদের স্মরণের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে। এ অনুষ্ঠানের ব্যানারে বিশেষ অতিথি হিসেবে বিলট্রেড গ্রুপের চেয়ারম্যান ও চ্যানেল নাইন টিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পির নামটি থাকাতে বিএনপি নেতাকমীসহ স্থানীয় এমপি চরমভাবে ক্ষুব্ধ হন ও অসন্তোষপ্রকাশ করেন। একপর্যায়ে অনুষ্ঠানে চরম হট্টগোলের সৃষ্টি হয়। পরে তাদের প্রতিবাদের মুখে ব্যানার থেকে বাপ্পির নামটি মুছে ফেলতে বাধ্য হন আয়োজকরা। মুছে ফেলার পর অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্থানীয় এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনসহ বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল চারটায় এ ঘটনা ঘটে ধামরাই টিউটোরিয়াল হোমে। 


সরেজমিন উপস্থিত থেকে জানা গেছে, বিডিআর বিদ্রোহে ধামরাইয়ের মেজর মাহবুবসহ ৫৭ জন সেনা অফিসার শহীদ হন। শহীদদের স্মরণে ধামরাইয়ের টিউটোরিয়াল হোমে হেলথ ক্যাম্পের আয়োজন করে বরিশাল এক্স-ক্যাডেট’স এসোসিয়েশন।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া বিলট্রেড গ্রুপের চেয়ারম্যান ও চ্যানেল নাইন এর ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পিকেও বিশেষ অতিথি করা হয়। খবর পেয়ে স্থানীয় এমপি তমিজ উদ্দিন ও বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে চরম অসন্তোষপ্রকাশ করেন এবং ব্যানারে বিশেষ অতিথি হিসেবে বাপ্পির নামটি দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়ে প্রতিবাদ করেন। এতে অনুষ্ঠানে হট্রগোল লেগে যায়।


এক পর্যায়ে প্রতিবাদের মুখে অনুষ্ঠান থেকে বাপ্পি চলে যেতে বাধ্য হয় এবং ব্যানার থেকে বাপ্পির নামটি মূছে ফেলে আয়োজকরা। এছাড়া এ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনকে না জানিয়ে তার সম্মতি না নিয়ে তাকেও বিশেষ অতিথি করা হয়। পরে তমিজ উদ্দিন স্মরণসভায় অংশগ্রহণ করেন।   


ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলামসহ একাধিক নেতারা বলেন, বেগম খালেদা জিয়াকে যেদিন আওয়ামী সরকার গ্রেপ্তার করে ওইদিন এনায়েতুর রহমান বাপ্পির ধামরাইয়ের বাড়িতে মিষ্টি বিতরণ করা হয়েছে।


এছাড়া ১৭ বছর আওয়ামী লীগের সংসদ সদস্যগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের বাড়িতে সভাসমাবেশ এবং নির্বাচনী পরিকল্পনা করেছে। তার পরিকল্পনায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে।  


স্থানীয় এমপি তমিজ উদ্দিন বলেন, আওয়ামী দোসর এনায়েতুর রহমান বাপ্পি যে মঞ্চে থাকবে সে মঞ্চে আমিসহ বিএনপির কোন নেতাকর্মী থাকতে পারি না। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অনুষ্ঠানের প্রধান অতিথি ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে সম্মান জানাতে অংশগ্রহণ করেছি।  
 

সর্বাধিক পঠিত