সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
ছাত্রদল সভাপতির জন্য হৃদয়ছোঁয়া বার্তা ডাকসু নেত্রীর
daily-fulki

ছাত্রদল সভাপতির জন্য হৃদয়ছোঁয়া বার্তা ডাকসু নেত্রীর


স্টাফ রিপোর্টার : ইফতারের আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিবের জন্য দোয়া চেয়েছেন ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের আগে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ দোয়া কামনা করেন।

পোস্টে জুমা লেখেন, “ইফতারের আগ মুহূর্তে খাস দিলে দোয়া করি ছাত্রদলের সভাপতি রাকিব ভাইয়ের জন্য। ভাই হিসেবে বোনদের জন্য তার প্রচেষ্টাগুলো আল্লাহ কবুল করে নিক।”

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি ‘হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ এর সিজন-২ ঘোষণা করেছে। আগামী ১ ও ২ মার্চ প্রাথমিক যাচাই পর্ব এবং ৪ মার্চ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে হাকিম চত্বরে এবং চূড়ান্ত পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্টের ঘোষণা দেওয়া হয়েছে। প্রথম স্থান অধিকারী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় ৩০ হাজার, তৃতীয় ২০ হাজার টাকা এবং চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত বিজয়ীরা পাবেন আকর্ষণীয় উপহার ও সম্মাননা ক্রেস্ট।

সর্বাধিক পঠিত