সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সিংগাইরে সাড়ে ৪০০ ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার
daily-fulki

সিংগাইরে সাড়ে ৪০০ ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ সাড়ে ৪০০ পিস ইয়াবাসহ সাইদুর রহমান তারেক (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তারেক উপজেলার তালেবপুর ইউনিয়ন-এর ইসলামনগর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে।


থানার এসআই রেজাউল করিম-২ নিশ্চিত করেছেন, সোমবার (২৩ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত তারেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে।


পুলিশ জানায়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের নুরল ইসলামের নির্মাণাধীন বাড়ি-এর দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার দেহ তল্লাশি করে সাড়ে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।


পুলিশ জানিয়েছে, গ্রেফতার ও ইয়াবা জব্দে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে স্বস্তি সৃষ্টি হয়েছে। এ ধরনের মাদক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত