সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
রাজধানীর যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে আজ
daily-fulki

রাজধানীর যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে আজ


স্টাফ রিপোর্টার : পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ রাজধানীর বেশকিছু এলাকায় ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়, রাজধানীর শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) ও পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা এসব এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত