মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় শিশু গৃহকর্মীকে ডাক্তার দম্পতির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্বামী গ্রেফতার
daily-fulki

আশুলিয়ায় শিশু গৃহকর্মীকে ডাক্তার দম্পতির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্বামী গ্রেফতার



আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ১০ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুটিকে রোজার রাখা অবস্থায় গরম খুন্তি দিয়ে তার শরীরে ছ্যাকা দেওয়া হয়েছে এই অভিযোগে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে। পুলিশ ডাক্তার স্বামীকে আটক করলেও তার ডাক্তার স্ত্রী কৌশলে পালিয়ে গেছে।  


শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের ভাড়া বাসা থেকে অভিযুক্ত ডা. জাহিদুল ইসলামকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। 
ভুক্তভোগী গৃহকর্মীর নাম সামিয়া আক্তার।  সে পাবনার আমিনপুর গ্রামের অধিবাসী রজব আলীর কন্যা।   
মাত্র কয়কদিন আগে রাজধানীর উত্তরায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের স্ত্রী বিথী আক্তারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দেশব্যাপি প্রতিবাদর ঝড় উঠে। 
গৃহকর্মী সামিয়ার অভিযোগ, গত ১১ মাস ধরে ডাক্তার দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে সে। প্রথম মাসে আদর-যত্ন করলেও পরের মাস থেকেই বের হতে থাকে তাদের আসল রূপ। কোন কাজে সামান্য একটু ভুল ত্রুটি হলেই স্বামী-স্ত্রী মিলেই অমানবিক নির্যাতন চালাত গৃহকর্মী শিশুটির ওপর। গরম খুন্তি দিয়ে তার জিহ্বায় ছ্যাঁকা দেওয়াসহ নানা নির্যাতনের অভিযোগ জানতে পেরে এলাকাবাসী পুলিশে খবর দিলে গতকাল রাতেই ওই ডাক্তার দম্পতিকে আটক করতে তার বাসায় যায় পুলিশ। এ সময় ডা. জাহিদুলের স্ত্রী ডা. এারিয়া সুলতানা কৌশলে পালিয়ে যায়। 
আহত মেয়েটি জানায়, ক্ষুধা লাগলে না বলে কোন খাবার সামান্য খেলেই তার ওপর অমানবিক নির্যাতন করা হত। 


সে জানায়, তার পরিবারের লোকজন জোর করে এই বাসায় টাকার বিনিময় তাকে রেখে যায়। তার বাবার সঙ্গে কথা বলবে কি না, জিজ্ঞেস করলে সে বলে আমি তাদের সঙ্গে কথা বলব না, তারা আমার কেউ না।
ভুক্তভোগী গৃহকর্মীর মা জানায়, গত ১১ মাস ধরে ডাক্তার দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে ভুক্তভোগী শিশু। প্রথম মাসে আদর যত্ন করলেও পরের মাস থেকেই বের হতে থাকে তাদের আসল রূপ। তারা স্বামী স্ত্রী মিলেই অমানবিক নির্যাতন শুরু করে গৃহকর্মী শিশুর ওপর। গরম খুন্তি দিয়ে জিহ্বায় ছ্যাঁকা দেওয়াসহ নানা নির্যাতনের অভিযোগের ভিত্তিতে ওই ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ।


ডাক্তার জাহিদুলকে আটক ও তার স্ত্রী পলাতক থাকার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, খবর জানার পরপরই শনিবার সন্ধ্যায় মেয়েটিকে উদ্ধার করে আশুলিয়া থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দিয়ে আনা হয়েছে। মেয়েটির পিতা রজব আলী বাদী হয়ে মামলা দিয়েছেন। রবিবার দুপরে গ্রেফতারকৃত ডাক্তার জাহিদুলকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বাধিক পঠিত