রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
মা হারালেন ক্রিকেটার শেখ মেহেদী
daily-fulki

মা হারালেন ক্রিকেটার শেখ মেহেদী


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম আর নেই। আজ রোববার ২২ ফেব্রুয়ারি সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদীর মাতৃবিয়োগে শোকও প্রকাশ করেছে তারা।

বিসিবি জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে বিসিবি।’

মেহেদী ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্ম নেন। ২০২১ সালে তিনি অভিষিক্ত হন বাংলাদেশ জাতীয় দলে। এরপর থেকে টি-টোয়েন্টি দলে অনেকটা অবিচ্ছেদ্য অংশই হয়ে পড়েছেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে তিনি খেলেছেন ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ।

 

সর্বাধিক পঠিত