শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
সাভারে হেরোইন-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
daily-fulki

সাভারে হেরোইন-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


স্টাফ রিপোর্টার : সাভারে বিপুল পরিমান হেরোইন-গাঁজাসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে তিনশত পুড়িয়া হেরোইন এবং পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার সাভার থানার ঝাউচর এলাকার মাইনুদ্দিনের ছেলে মো. ইমান আলী (৩৮) এবং একই থানার চন্দ্র নারায়নপুর (ভান্ডার বাড়ি) গ্রামের মৃত মজিবুরের ছেলে মো. সজিব (২৫)।


গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এরঅফিসার ইনচার্জ জনাব মো. সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযানচালিয়ে সাভারের ঝাউচর এলাকা থেকে মো. ইমান আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আমিনবাজার পাঁচগাছিয়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মো. সজিবকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে তিনশত পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এর মধ্যে ইমান আলীর বিরুদ্ধে একটি এবং সজিবের বিরুদ্ধে দুটি মাদকের মামলা রয়েছে। এঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
 

সর্বাধিক পঠিত