স্টাফ রিপোর্টার : কেরানীগঞ্জে কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই কার্যক্রম সম্পন্ন করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব-এর স্ত্রী সোনিয়া আক্তার।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোনিয়া আক্তার বোরকা পরিধান করে পরিত্যক্ত কার্যালয়ে প্রবেশ করেন এবং ছাদে উঠে জাতীয় পতাকা উত্তোলন করেন। কার্যক্রম শেষে তিনি দ্রুত সেখানে থেকে চলে যান।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, পরিত্যক্ত ভবনে কে বা কারা জাতীয় পতাকা উত্তলন করেছে। এটা স্বাভাবিক ঘটনা, আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তলন করলে সেটা ভিন্ন কথা ছিলো। তবে যতদিন দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে ততদিন তারা দলীয় কার্যক্রম চালাতে পারবেনা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
