স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু একসঙ্গে ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জুবেল জানান, তার অবস্থা এখন স্থিতিশীল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মেঘমল্লার বসু একসঙ্গে ঘুমের ২০টি ট্যাবলেট খেয়ে ফেলেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে কেন মেঘমল্লার বসু এ ধরনের পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি জুবেল।
