বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
মানিকগঞ্জে বিদ্যুৎ স্ফুলিঙ্গে অগ্নিকাণ্ড, দগ্ধ বাবা-মা ও দুই ছেলে
daily-fulki

মানিকগঞ্জে বিদ্যুৎ স্ফুলিঙ্গে অগ্নিকাণ্ড, দগ্ধ বাবা-মা ও দুই ছেলে


মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের একটি টিনসেট বাড়িতে বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ ছিটকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।


দগ্ধরা হলেন— শামসুল বিশ্বাস (৬৫), তার স্ত্রী মাফিয়াড়া বেগম (৫৫) এবং তাদের দুই ছেলে জনি বিশ্বাস (২৫) ও মাসুম বিশ্বাস (৩৫)।
বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।


পরিবার সূত্রে জানা যায়,  দুপুরে ঘরের ভেতরে মা ও ছোট ছেলে অবস্থান করছিলেন। এ সময় বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ ছিটকে জানালার পর্দায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের ভেতর ছড়িয়ে পড়ে।


মা ও ভাইকে বাঁচাতে বাইরে থেকে ঘরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন শামসুল বিশ্বাস। এতে তিনিও দগ্ধ হন। পরিবারের সদস্যদের উদ্ধার করতে গিয়ে বড় ছেলে মাসুম বিশ্বাসও আহত হন।


প্রথমে তাদের স্থানীয় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।


বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন , সন্ধ্যার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে এবং দগ্ধের মাত্রা নির্ধারণের প্রক্রিয়া চলছে। বিষয়টি  পুলিশকে  জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত