মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
রমজান ও ২১ ফেব্রুয়ারি সামনে: সিংগাইরে প্রশাসনের কঠোর অবস্থান
daily-fulki

রমজান ও ২১ ফেব্রুয়ারি সামনে: সিংগাইরে প্রশাসনের কঠোর অবস্থান


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে ইউএনও খায়রুন্নাহারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক মফতেজুর রহমান খান বিবেক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ছালেক, সমবায় কর্মকর্তা লিপিকা রাণী এবং সিংগাইর প্রেস ক্লাবের সভাপতি ও নয়াদিগন্ত পত্রিকার সংবাদদাতা মো. সোহরাব হোসেন।


সভায় পৌর সদরে অটোরিকশা ও হ্যালোবাইকের লাইসেন্স সিস্টেম চালু, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, পৌর বাজারে ফুটপাত উচ্ছেদ, ফসলি জমির মাটি কাটা বন্ধে অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ টহল টিম গঠন এবং সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


উপজেলা প্রশাসন জানায়, রমজান ও জাতীয় দিবসকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
এর আগে দুপুর সাড়ে ১২টায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত