স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান হয়ে গেছে। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি এরই মধ্যে সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে মনোনয়ন দিয়েছে। এরপর মন্ত্রিসভা গঠনের কার্যক্রমের অংশ হিসেবে বিএনপি পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একটি তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে।
জানা গেছে, মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন—এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রজাবি আহসান ও মো. আব্দুল বারী।
এ ছাড়া, আরও ডাক পেয়েছেন—মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, মো, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এমএ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
