রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
MENU
#
নির্বাচন ইস্যুতে ৯৯৯-এ ৮৩৮০ ফোনকল
daily-fulki

নির্বাচন ইস্যুতে ৯৯৯-এ ৮৩৮০ ফোনকল


স্টাফ রিপোর্টার : জাতীয় জরুরি সেবা ৯৯৯ গত ২৪ দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে ৮ হাজার ৩৮০টি ফোনকল পেয়েছে। এর মধ্যে ৩ হাজার ৭১৩টি ফোনকল ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, ভোটকেন্দ্রে অনিয়ম ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত।

রবিবার ৯৯৯ নম্বরের প্রধান পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে।


এই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ –এর সঙ্গে সার্বক্ষণিক নিবিড়ভাবে যোগাযোগ ও সমন্বয় করে সেবাপ্রত্যাশী নাগরিককে ৯৯৯ নির্বাচন সংক্রান্ত জরুরি সেবা দিয়েছে। এই কার্যক্রম গত ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাত-দিন ২৪ ঘণ্টা চলমান ছিল। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগগুলো ৯৯৯ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। 


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই সময়ে ৯৯৯ নির্বাচন সংক্রান্ত মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল গ্রহণ করে, যার মধ্যে ৩ হাজার ৭১৩টি ফোনকল ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনী প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয়।


এসব ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি ফোনকল ছিল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়ে। 

সর্বাধিক পঠিত