মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। একই সঙ্গে তিন আসনেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সুস্পষ্ট ব্যবধান লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় শেষ হয়। সাড়ে চারটা থেকে রাত ২টা পর্যন্ত ভোট গণণা শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র মতে,
সংসদীয় আসন-১৬৮ (মানিকগঞ্জ-১): এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. তোজাম্মেল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট।
সংসদীয় আসন-১৬৯ (মানিকগঞ্জ-২):
বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাউদ্দিন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।
সংসদীয় আসন-১৭০ (মানিকগঞ্জ-৩):
এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ সাইদনূর রিক্সা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।
গণভোটের ফলাফল: তিনটি আসনেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রাধান্য দেখা গেছে।
মানিকগঞ্জ-৩ (১৫২ কেন্দ্র): হ্যাঁ ভোট ১ লাখ ৯১ হাজার ৯০৮, না ভোট ৫২ হাজার ৫৯৫।
মানিকগঞ্জ-২ (১৮৬ কেন্দ্র): হ্যাঁ ভোট ১ লাখ ৮৭ হাজার ৬২৬, না ভোট ৫৫ হাজার ৭৪০।
মানিকগঞ্জ-১ (১৮০ কেন্দ্র): হ্যাঁ ভোট ১ লাখ ৯৯ হাজার ২৫২, না ভোট ৭৪ হাজার ৩৬৬।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়। তিনটি আসনেই ‘হ্যাঁ’ ভোট উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, গণণা সম্পন্ন করে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করা হয়েছে। তিনটি আসনের কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
