স্টাফ রিপোর্টার : ঢাকার মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন যে ধরনের পরিস্থিতি ছিল, শুক্রবার সেখানে গিয়ে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন চলাকালীন এবং ভোটগ্রহণ শেষেও সেখানে মধ্যরাত পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু এখন সেখানে খাঁ খাঁ পরিবেশ।
বিবিসি সংবাদদাতা তারেকুজ্জামান শিমুল জানিয়েছেন, তিনি সকালে গুটিকয়েক জামায়েত কর্মী ও সাংবাদিককে কার্যালয়ে দেখতে পান।
গতকালও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিলো, তারা সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এখন এটি স্পষ্ট যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়যুক্ত হয়েছে বিএনপি এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে।
জোটের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর ‘গাদ্দারির’ অভিযোগ সারোয়ার তুষারেরজোটের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর ‘গাদ্দারির’ অভিযোগ সারোয়ার তুষারের
জামায়াত নির্বাচনে জয়লাভ না করায় সরকার গঠনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এ যাবৎকালে তারা যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেগুলোর মাঝে এবারই সবচেয়ে বেশি আসন পাচ্ছে।
জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের পর একটি প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী।
